বিধায়ক মিহির বলেন, আরও পরিকাঠামো উন্নয়নে মুখ্যমন্ত্রী ২ কোটি টাকা মঞ্জুর করেছেন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
উধারবন্দ : বুধবার উধারবন্দ খন্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন বিধায়ক মিহির কান্তি সোম। উপস্থিত ছিলেন কাছাড়ের সিইও প্রণব কুমার বরা, বিডিও কুবাদ আহমেদ চৌধুরী, সহকারী নির্বাহী বাস্তুকার দেবাশিস দেব চৌধুরী, মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত সহ অনেকেই। বক্তারা জানান এই ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৫৫ লক্ষ টাকা। বিধায়ক মিহির বলেন, আরও পরিকাঠামো উন্নয়নে মুখ্যমন্ত্রী ২ কোটি টাকা মঞ্জুর করেছেন।
Promotional | Subscribe KRC TIMES e-copy



