উধারবন্দ বিধানসভা নির্বাচন কেন্দ্রে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বিতরন করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য

< 1 - মিনিট |

রংপুর ও উধারবন্দ মন্ডল বিজেপির কার্যালয়ে পৃথক পৃথক সভাও অনুষ্ঠিত হয়

অজিত দাস

উধারবন্দ: বৃহস্পতিবার উধারবন্দ বিধানসভা নির্বাচন কেন্দ্রে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বিতরন করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এ উপলক্ষ্যে রংপুর ও উধারবন্দ মন্ডল বিজেপির কার্যালয়ে পৃথক পৃথক সভাও অনুষ্ঠিত হয়। উধারবন্দের সভায় কাশীপুর ও উধারবন্দ মন্ডল এলাকার দুস্থ অসুস্থ রোগীদের হাতে চেক তুলে দেওয়ার আগে বক্তব্য রাখেন সাংসদ পরিমল সহ অন্যান্যরা।

পৌরোহিত্য করেন মন্ডল বিজেপির সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, রংপুর মন্ডল বিজেপির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ দাস,কাশীপুর মন্ডল বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দ ঘোষ, জেলা পরিষদ সদস্য রোহিত সিং, কিষান মোর্চার জেলা সাধারণ সম্পাদক মৃনাল দত্ত, প্রাক্তন মন্ডল সভাপতি মানস দত্ত, নির্মল কুমার রায়, স্বরূপ দত্ত, বিজেপি কার্যকর্তা বিশ্বজিৎ দাস সহ অনেকে।

সঞ্চালনা করেন উধারবন্দের মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক প্রদ্যোত চক্রবর্তী। এদিন জে সি গার্লস হাইস্কুলে বৃক্ষরোপণ করে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেছেন সাংসদ পরিমল।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news