বারামুল্লা জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষে শহীদ এক পুলিশ অফিসার , নিহত এক জঙ্গি
কে আর সি টাইমস ডেস্ক
কাশ্মীর উপত্যকায় জঙ্গির সমস্যা লেগেই আছে। তবে জঙ্গি নিকেশ অভিযান শুরু করে সুরক্ষা বাহিনী আবার সফলতা পেল। উত্তর কাশ্মীরের বারামুল্লা নামক জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিহত হয়েছে একজন সন্ত্রাসবাদী। তবে, সুরক্ষা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই চলাকালীন, জঙ্গিদের পাল্টা হামলায় শহীদ হয়েছেন ভারতের একজন স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও)। জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, তাঁরা গোপন সূত্রে এই খবর পেয়েছিলেন বারামুল্লা জেলার একটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে আছে, তারপর যৌথভাবে অভিযানে নামে সেনাবাহিনী এবং পুলিশ। এরপরেই শুরু হয় সুরক্ষা বাহিনী এবং সন্ত্রাস বাদীদের মধ্যে গুলি বর্ষণ।
সন্ত্রাসবাদ নিয়ে একেই কোণঠাসা, তার ওপর ভারতের জম্মু-কাশ্মীরকে লক্ষ্য করে একের পর এক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সুরক্ষা বাহিনীর গুলিতে একজন জঙ্গি নিহত হয়েছে। বাকি জঙ্গি যারা ছিল, তারা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। গুলির লড়াই চলাকালীন গুরুতর জখম হন একজন স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও)। পরে পুলিশ সুত্রে জানা যায় ওই অফিসারের মৃত্যু হয়। জম্মু ও কাশ্মীর পুলিশ সুত্রে খবর, জঙ্গিদের পালিয়ে যাওয়া ঠেকাতে সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। সীমান্তে পাকিস্তানের তরফ থেকে কোনও রকম বেচাল দেখলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে ভারতীয় বায়ুসেনা৷ ভারত পাকিস্তান সীমান্তে অতন্দ্র প্রহরায় রয়েছে বায়ুসেনার বিশেষ দল৷ মঙ্গলবার পাকিস্তানকে সতর্ক করে তিনি বলেন প্রতিবেশি দেশ যেন সীমান্তে কোনও ভুল পদক্ষেপ না নেয়৷ তাহলে ভারতীয় বায়ুসেনাও ছেড়ে কথা বলবে না৷


