এআইইউডিএফ ছেড়ে অগপে যোগদানকারী বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়াকে বিপুল সংবর্ধনা

< 1 - মিনিট |

কাছাড়ে এনডিএ-র সব আসন জয় নিশ্চিত

অজিত দাস

শিলচর : কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে সরাসরি জেলা কার্যালয়ে প্রথম উপস্থিতি দিয়ে নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক পরিচিতি করেন করিম উদ্দিন। অসমীয়া ফুলন গামছা ও ফুলের তোড়ায় ভাসিয়ে সংবর্ধনা।সাংবাদিকদের কাছে বলেন, সোনাইয়ে দুর্নীতিমুক্ত বিধানসভা গড়ার চেষ্টা করেছেন; উন্নয়ন ও সংখ্যালঘু সুরক্ষায় দৃঢ়।

কাছাড়ের সকল আসনে এনডিএ জয় নিশ্চিত, বিরোধীরা লড়াই করতে পারবে না।উপস্থিত ছিলেন জেলা সভাপতি নাজমূল হক মজুমদার, কার্যকরী সভাপতি মনিতন সিংহ, সম্পাদক সুজিত শর্মা ও মোমিনুল হক লস্কর, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকবুব হুসেন লস্কর, জেলা সভাপতি রূপন মোদক সহ নেতৃবৃন্দ, শারিকা আজমি বড়ভূঁইয়া, রিয়াজুল হক বড়ভূঁইয়া সহ আরো অন্যান্যরা।

Know More

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news