পাশাপাশি ‘অপারেশন সিন্দুর’ এর বীর সেনানিদের সম্মান জানানো হয়
অজিত দাস
শিলচর : ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) শিলচরে দীপাবলি উপলক্ষে ১ লক্ষ ১১ হাজার ১১১টি মাটির প্রদীপ জ্বালানো হয়েছে। রবিবার রাতে এনআইটি’র ফুটবল মাঠে ডিরেক্টর ডঃ দিলীপ বৈদ্য, অধ্যাপিকা ডঃ মলয়া দত্ত বরুয়া, অন্যান্য অধ্যাপক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রয়াত শিল্পী জুবিন গর্গের প্রয়াণের এক মাস পূর্তি উপলক্ষে ‘জয় জুবিন দা’ লেখা প্রদীপের আলোয় মঞ্চ আলোকিত করা হয় এবং তাঁকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এর পাশাপাশি ‘অপারেশন সিন্দুর’ এর বীর সেনানিদের সম্মান জানানো হয় এবং ‘রাম-রাবণ’ প্রতীকের মাধ্যমে শুভ ও অশুভর সংগ্রামকে তুলে ধরা হয়।
Promotional | North East Integration Rally



