গীতা পাণ্ডে বলেন, এন জি ও হিসেবে বিচার করে দেওয়ার জন্য কারো কাছ থেকে ডিমান্ড করে তাঁরা অর্থ আদায় করেন নি
অজিত দাস
শিলচর : এন জিও ডিজায়ার ফর লাইফের সভানেত্রী গীতা পাণ্ডের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খন্ডন করলেন এন জিওর কর্মকর্তারা। বুধবার শিলচর পঞ্চায়েত রোডে ডিজায়ার ফর লাইফের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে কর্মকর্তাদের পাশে বসিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে গীতা পাণ্ডে বলেন , আদালত ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তিনি যেসব কথা বলেছেন,তা ভুলবশতঃ বলেছেন। আদালত ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কোনো ধরনের কটূক্তি করতে চান নি তিনি।
যদি কিছু বলে থাকেন, তাহলে ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি বলেন, এব্যাপারে নিজের ফেসবুক পেজে তার ভুল হয়েছে বলে স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছেন। কিন্তু তারপরও শিলচরের একটি পোর্টাল নিউজ চ্যানেল তাঁর বিরুদ্ধে এবং এন জিওর সদস্যার বিরুদ্ধে নানান অপপ্রচার চালাচ্ছে। এর জন্য পোর্টাল নিউজ চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন বলে জানান তিনি।
গীতা পাণ্ডে বলেন, পোর্টাল নিউজ চ্যানেলটি কোনো ধরনের সরকারি রেজিস্ট্রেশন ছাড়া সংবাদ সম্প্রচার করে আসছে। নিজে সরকারি গাইডলাইন লংঘন করে সংবাদ পরিবেশন করে আসছে চ্যানেলটি। তাই এই পোর্টাল নিউজ চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
গীতা পাণ্ডে বলেন, এন জি ও হিসেবে বিচার করে দেওয়ার জন্য কারো কাছ থেকে ডিমান্ড করে তাঁরা অর্থ আদায় করেন নি। কেউ ডনেশন হিসেবে কিছু দেওয়া হলে,তা গ্রহণ করেন । সম্প্রতি এক মহিলার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে অর্থ আদায়ের যেসব অভিযোগে করা হয়েছে,তা ভিত্তিহীন। তাঁরা স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন।
আইন লংঘন করে কোনো ধরনের কাজ করেন নি। গরিব মানুষের হয়ে কাজ করে যাচ্ছেন তিনি। এক্ষেত্রে তাঁর ও এন জি ওর সদস্যদের ব্যক্তিগত চরিত্র নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে,তা তীব্র ভাষায় খন্ডন করেন তিনি। দেখুন কি বলছেন তিনি।



