ইন্ট্রার ধাক্কায় তিনজন গুরুতর আহত
অজিত দাস
শিলচর : শিলচর কনকপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ইন্ট্রা গাড়ির ধাক্কায় তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে কনকপুর ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি ইন্ট্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একে একে তিনজনকে ধাক্কা মারে। পরে গাড়িটি সোজা গিয়ে বিদ্যুতের ট্রান্সফরমার খুঁটিতে আটকে যায়।
আহতদের মধ্যে বাঁশ ব্যবসায়ী মিন্টু বড়লস্কর-এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ছাড়া আহত হয়েছেন গ্রুপ সদস্য ইমরান আহমেদ চৌধুরী (খালেদ) ও ঠেলা চালক সুরজ।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। অন্যদিকে, ক্ষুব্ধ জনতা গাড়িচালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
Promotional | North East Integration Rally


