একাংশ ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ
অজিত দাস
শ্রীভূমি : করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার প্রস্তাবকে ঘিরে শনিবার বাদরপুরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। একাংশ ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।
প্রতিবাদকারীরা ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ অবরোধ তুলতে গেলে শুরু হয় ধাক্কাধাক্কি। এক পর্যায়ে ছাত্র-ছাত্রীদের একটি অংশ পুলিশের ওপর ইট-পাথর নিক্ষেপ করে। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ চালায়। ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এই অরাজকতার মধ্যে কিছু দুষ্কৃতী সংবাদিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। বর্তমানে সমগ্র এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দোকানপাট, ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মল বন্ধ রাখা হয়েছে।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শীর্ষ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এদিকে, এন.সি. কলেজের গেটের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্র-ছাত্রীরা।
Promotional | North East Integration Rally


