কলকাতা বাংলাদেশ বইমেলাতেই মুক্ত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’

< 1 - মিনিট |

কলকাতার মোহরকুঞ্জ প্রাঙ্গণে বাংলাদেশ বইমেলা স্থলে মুক্তি পেলো বঙ্গবন্ধুর জীবন কাহিনী নিয়ে এ কে আব্দুল মোমেনর লেখা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’।

কে আর সি টাইমস ডেস্ক

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন শেখ মুজিবুর রহমান যিনি বঙ্গবন্ধু নামেই খ্যাত। এবার সেই বঙ্গবন্ধুর জীবন কাহিনী বইয়ের পাতায় তুলে ধরলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার কলকাতার  মোহরকুঞ্জ প্রাঙ্গণে বাংলাদেশ বইমেলা স্থলে মুক্তি পেলো বঙ্গবন্ধুর জীবন কাহিনী নিয়ে এ কে আব্দুল মোমেনর লেখা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’।

শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও কলকাতা পুরসভার মেয়র পারিসদ দেবাশিস কুমারের হাত ধরে উদ্বোধন হল বাংলাদেশ বইমেলার। এ কে আব্দুল মোমেন, দেবাশিস কুমার ছাড়াও  উপস্থিত ছিলেন কবি শঙ্খ ঘোষ, বঙ্গবন্ধু অধ্যাপক শামসুজ্জামান খান,বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান।   ৯ তম  বাংলাদেশ বইমেলা শুক্রবার থেকে শুরু হল, শেষ হবে ১০ নভেম্বর। প্রতিবছরের মত এই বছরেও মেলায় রয়েছে   বাংলাদেশে প্রকাশিত বিভিন্ন বই নিয়ে বইয়ের স্টল।এবার বইমেলায় যোগ দিয়েছে  বাংলাদেশের ৮৩টি প্রকাশনা সংস্থা।প্রতিদিন মেলা চলবে বেলা দুটো  থেকে রাত আটটা পর্যন্ত। তবে শনি ও রবিবার মেলা চলবে বেলা দুটো  থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত।বাংলাদেশ বইমেলার স্টলে পাওয়া যাবে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বইটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *