কাছাড়ের আন্তঃরাজ্য গাড়ি চোর চক্রের একজন গ্রেপ্তার

< 1 - মিনিট |

উদ্ধার হলো চুরি হওয়া অটোরিকশা

অজিত দাস

সোনাই : কাছাড়ের আন্তঃরাজ্য গাড়ি চোর চক্রের একজন গ্রেপ্তার। উদ্ধার হলো চুরি হওয়া অটোরিকশা। কাছাড়ের কাটিগড়ার থেকে যাত্রীবাহী অটোরিকশা চুরি করে মিজোরামের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গাড়ি চোর চক্রের এক সদস্যকে সোনাই পুলিশ আটক করেছে।

জানা গেছে, শুক্রবার স্বাধীনতা দিবসের দিন দুপুরে কাটিগড়া টিআরকে রোডে নিজের অটোরিকশা রেখে কাটিগড়া চৌরঙ্গীর বাজারে গিয়েছিল কালাইন বরইতলির সাদ্দাম হোসেন। বাজার করে ফিরে এসে যুবকটি দেখতে পায় যে তার অটোরিকশা গায়েব। ঘটনাটির পর কাটিগড়া থানা পুলিশের কাছে সে একটি মামলা দায়ের করে।

এদিকে, রাতে নাম্বার প্লেটবিহীন একটি অটোরিকশা মিজোরামের দিকে যাচ্ছিল। সোনাই পুলিশের সন্দেহ হলে তারা অটোটি আটক করে। চালককে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল সত্য। অটোটি কাটিগড়া থেকে চুরি হওয়া অটোরিকশা।

শনিবার ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কাটিগড়া পুলিশ অটোর মালিককে সঙ্গে নিয়ে সোনাই থানায় যায় এবং ধৃত চোরের সঙ্গে অটোটি তার জিম্মায় ফিরিয়ে দেয়। ধৃত চোরের আন্তঃরাজ্য গাড়ি চোর চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ধৃত গাড়ি চোরের নাম জাকির হোসেন, কালাইন বরইতলি গ্রামের বাসিন্দা।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news