১৮টি ত্রাণ শিবিরে আশ্রয় ২৫০০ শরনার্থীর
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
কাটিগড়া : কাছাড় জেলার কাটিগড়ার বিভিন্ন এলাকায় বন্যা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে। বিশেষ করে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে থাকা লোকেরা বন্যার কবলে পড়েছেন। কাটিগড়ার সার্কল অফিসার ড. রবার্ট টুলোরের দেওয়া তথ্য মতে, কাটিগড়ার প্রায় ৪০ টি গ্রামের ৪০ হাজার মানুষ বন্যাক্রান্ত হয়েছেন।
এরমধ্যে ১৮ টি শিবিরে আশ্রয় নিয়েছেন আড়াই হাজার শরনার্থীরা। কাটিগড়ার গণিরগ্রাম, শ্রীপুর, বরাকপার, কালীনগর, সিদ্ধেশ্বর, মাদারপুর ইত্যাদি গ্রাম সমূহে বন্যার কবলে পড়েছে। পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রীও পৌঁছানো শুরু হয়েছে।
বরাক নদীর জলধারা হ্রাস না হলে, বন্যা পরিস্থিতি জটিল রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। বরাক উপত্যকায় সকল নদী বাঁধের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি বিভিন্ন মহলের।
Promotional | Subscribe KRC TIMES e-copy



