প্রাণ হারালেন এক সবজি বিক্রেতা
অজিত দাস
কালাইন : কাছাড়ের কালাইন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন এক সবজি বিক্রেতা ।কাছাড় জেলার কালাইন এলাকায় গতকাল রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। দ্রুতগামী একটি বোলেরো পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান বিমানকান্তি ভূমিজ নামের এক সবজি বিক্রেতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল পেঁচাছড়া বাজার থেকে সবজি বিক্রি শেষে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। পথ চলাকালীন দ্রুতগামী বোলেরো পিকআপটি তাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কালাইন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। নিহত বিমানকান্তি ভূমিজ কালাইন মেজেন্ডা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঘাতক বোলেরো পিকআপটি পুলিশ আটক করেছে, তবে গাড়ির চালক এখনো পলাতক রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কালাইন পুলিশ।
Promotional | North East Integration Rally


