কাছাড়ের ধলাই কেন্দ্রে রাজ্য সরকারে গ্রীষ্মকালীন কর্মশালায় পরিলক্ষিত হলো ছাত্রছাত্রীদের ব্যাপক উৎসাহ

< 1 - মিনিট |

১৫দিনের এই কর্মশালাকে ঘিরে এদতঞ্চলের ছাত্রছাত্রীরা উপকৃত হবেন বলে এদিন আশা প্রকাশ করেছেন তাঁরা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : কাছাড়ের ধলাই কেন্দ্রে রাজ্য সরকারের তরফে আয়োজিত বিধান সভা ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালায় পরিলক্ষিত হলো ছাত্রছাত্রীদের ব্যাপক উৎসাহ।আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ ও মাতৃভূমি সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে কাছাড়ের ধলাই বিধান সভা কেন্দ্রে শুরু হওয়া গ্রীষ্মকালীন কর্মশালায় ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। কেন্দ্রের পালং ঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েও চলছে কর্মশালা।

প্রশাসনের সহযোগিতায় গত ১১জুলাই ধলাইর পিএমশ্রী বিএনএমপি স্কুলে কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ১৫দিনের এই কর্মশালায় এদতঞ্চলের বিভিন্ন স্কুল থেকে প্রায় ৬০জন ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশ গ্রহণ করে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করছেন। আগামী ২৬শে জুলাই কর্মশালার শেষ দিন প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীরা তাঁদের অনুষ্ঠান পরিবেশন করবেন।

এদিন ডিমাসা, খাসি, মনিপুরি ও বাঙালি সহ বিভিন্ন ভাষা-জনগোষ্ঠির ছাত্রছাত্রীরা তাঁদের দক্ষতা তুলে ধরার পাশাপাশি যোগা ও ধামাইল পরিবেশন করবেন।ধলাইর প্রত্যন্ত অঞ্চলে এধরনের অনুষ্ঠানের আয়োজন করায় স্থানীয় জেলা প্রশাসন আসাম সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মাতৃভূমি সামাজিক সংস্থার কর্মকর্তারা।১৫দিনের এই কর্মশালাকে ঘিরে এদতঞ্চলের ছাত্রছাত্রীরা উপকৃত হবেন বলে এদিন আশা প্রকাশ করেছেন তাঁরা।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news