ঘটনায় জড়িত এক মহিলাসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
অজিত দাস
ধোয়ারবন্দ : কাছাড়ের ধোয়ারবন্দ পালই চা বাগানে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। জমি-সংক্রান্ত বিরোধের জেরে ৮ বছরের শিশু দেবজিত রী-কে গলা কেটে হত্যা। জঙ্গল থেকে উদ্ধার হয় মৃতদেহ। ঘটনায় জড়িত এক মহিলাসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, দিলীপ রী-র পুত্র দেবজিত রী দেওয়ালির দিন থেকেই নিখোঁজ ছিল। পরদিন তার বাড়ির পাশের জঙ্গল থেকে গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ তদন্তে নেমে জয়প্রকাশ কেওট, অমিত কুমার, রতন বাউরি ও রঞ্জু বাউরি নামে চারজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের সঙ্গে নিহত শিশুর পিতা দিলীপ রী-র জমি নিয়ে বিরোধ চলছিল। আর সেই বিরোধের জেরেই শিশুটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
Promotional | Subscribe KRC TIMES e-copy



