কাছাড়ের বাটুলমারা গ্রান্টে রেশন ডিলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

< 1 - মিনিট |

তদন্তের পাশপাশি নতুন ডিলার নিয়োগের দাবি এলাকাবাসীর

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

কাটিগড়া : কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের জালালপুর মহাদেবপুর গাঁও পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডের বাটুলমারা গ্রান্ট এলাকায় রেশন ডিলার সুধা গঞ্জুর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। গুমড়া সমবায় সমিতির অন্তর্গত প্রায় ৫০ জন রেশন কার্ডধারী অভিযোগ করেছেন, ডিলার প্রশাসনিক অনিয়মের পাশাপাশি মহিলাদের সঙ্গে অশালীন আচরণ এবং রেশন কার্ড সংশোধনের নামে অর্থ দাবি করছেন।

অভিযোগ অনুসারে, কারও মৃত্যুর আগেই রেশন কার্ড থেকে নাম কর্তন করে দেওয়া হচ্ছে, অথচ বরাদ্দকৃত রেশন সামগ্রী মৃতের পরিবারের হাতে পৌঁছাচ্ছে না। কয়েকটি পরিবার অভিযোগ করেছে, সদস্য সংখ্যার তুলনায় অনেক কম রেশন সামগ্রী দেওয়া হচ্ছে। স্থানীয় সমাজসেবী অজয় শুক্লবৈদ্য জানান, এক মৃত ব্যক্তির নামে এখনও চাল বরাদ্দ হচ্ছে, যা পরিবার পাচ্ছে না। এই ঘটনায় প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে কাছাড়ের জেলাশাসক ও কাটিগড়ার সার্কল অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

এদিকে গুমড়া সমবায় সমিতির চেয়ারম্যান ব্রজবাসী দাস জানিয়েছেন, অভিযোগ যাচাই করে প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news