বাংলাদেশে চোরাই পথে মহিষ পাচারের উদ্দেশ্যে সীমান্তবর্তী অঞ্চলে আনার সময়েই মহিষ গুলিকে বিএসএফ জওয়ানরা আটক করেন
অজিত দাস
শিলচর : কাছাড়ের ভারতের-বাংলাদেশ সীমান্তবর্তী বালিছড়া এলাকা থেকে বিএসএফ-এর এম অ্যান্ড সি ফ্রন্টিয়ারের অধীনস্থ ১৭০ সেক্টর শিলচরের কুইক রিঅ্যাকশন টিম ৯টি মহিষ আটক করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে চোরাই পথে মহিষ পাচারের উদ্দেশ্যে সীমান্তবর্তী অঞ্চলে আনার সময়েই মহিষ গুলিকে বিএসএফ জওয়ানরা আটক করেন।
তবে চোরাকারবারীরা কোনওক্রমে পালিয়ে যেতে সক্ষম হয়। বারংবার এই ধরনের চোরাই মহিষ আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উত্তাপন হচ্ছে যে বার বার সীমান্তে কি করে পাচারকারীরা এমনতর ঘটনার সাহস করে।
Promotional | Subscribe KRC TIMES e-copy



