কাছাড়ের শ্রীকোনায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা: এলাকায় চাঞ্চল্য

< 1 - মিনিট |

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠায়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শিলচর শহরের উপকণ্ঠে শ্রীকোনা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আজ সকালে গ্রামীণ রাস্তার ধার থেকে এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম হুসেইন আহমদ। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, নিহত হুসেইন আহমদ শ্রীকোনা ডেইলি বাজারে একটি মুদিখানার দোকান চালাতেন। প্রতিদিনের মতো গতকাল রাতেও তিনি দোকান বন্ধ করে গুড়াবস্তি এলাকার নিজের বাড়িতে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, বাড়ি ফেরার পথেই দুষ্কৃতীরা তাঁকে নৃশংসভাবে হত্যা করে। আজ সকালে স্থানীয়রা তাঁর গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে নাকি ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীরা হুসেইনকে হত্যা করে তাঁর সর্বস্ব লুট করেছে, তা তদন্তের পরেই স্পষ্ট হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news