কাছাড় জেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ

< 1 - মিনিট |

গোপন সূত্রের ভিত্তিতে চালানো অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইনসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে

অজিত দাস

শিলচর : কাছাড়ে ১.২ কোটি টাকার হেরোইন জব্দ, এক পাচারকারী আটক; আহত পুলিশকর্মী।কাছাড় জেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ।গোপন সূত্রের ভিত্তিতে চালানো অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইনসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

এক সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ অধীক্ষক (ক্রাইম) Rajat Kumar Paul জানান, বৃহস্পতিবার বিশেষ সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে Lakhipur থানা ও Kachudaram থানা সীমান্তবর্তী এলাকায় যৌথভাবে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানের সময় এক ব্যক্তিকে সন্দেহভাজন হেরোইনসহ আটক করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় পাচারকারীর পাল্টা আক্রমণে পুলিশকর্মী আহত হন। তবে তদন্তের স্বার্থে ঠিক কে বা কতজন পুলিশকর্মী আহত হয়েছেন, তা প্রকাশ করা হয়নি। পরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে মোট ১৫টি সাবানের কেস উদ্ধার করা হয়। সেগুলোর ভেতর থেকে প্রায় ২১৮ গ্রাম ওজনের সন্দেহভাজন হেরোইন জব্দ করা হয়। পাশাপাশি একটি iPhone 13 Pro মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১.২ কোটি টাকা। এ ঘটনায় পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news