১৮,৫৭৮ জন মহিলা উপভোক্তাকে ১০ হাজার টাকার চেক বিতরণ করেন মুখ্যমন্ত্রী
অজিত দাস
শিলকুড়ি : একদিনের সফরসূচিতে আজ কাছাড় জেলায় উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জেলার দুইটি স্থানে ‘মহিলা উদ্যামিতা অভিযান’ প্রকল্পের আওতায় চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের রাজাপুর খেলমাঠে আয়োজিত অনুষ্ঠানে ১৮,৫৭৮ জন মহিলা উপভোক্তাকে ১০ হাজার টাকার চেক বিতরণ করেন মুখ্যমন্ত্রী। এরপর বড়খলা বিধানসভা কেন্দ্রের শিলকুড়ি খেলমাঠে এই অভিযানের অধীনে ১৯,৭৫৬ জন মহিলা উপভোক্তার হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।
পরবর্তীতে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, বরাক উপত্যকার মোট ১০টি বিধানসভা কেন্দ্রেই ‘মহিলা উদ্যামিতা অভিযান’ প্রকল্পের অধীনে স্বনির্ভর গোষ্ঠীর (SHG) মহিলাদের মধ্যে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
Promotional | North East Integration Rally



