কাছাড় পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইন উদ্ধার!

< 1 - মিনিট |

দুটি পৃথক অভিযানে প্রায় ৭০ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : কাছাড় পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইন উদ্ধার! মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে কাছাড় পুলিশ l দুটি পৃথক অভিযানে প্রায় ৭০ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ ।এই অভিযানে উদ্ধার হয়েছে ১৪.৩৪ কেজি গাঁজা এবং ১০৮ গ্রাম হেরোইন।

গোপন তথ্যের ভিত্তিতে কছুদরম থানা এলাকার দিদারকুশ চতুর্থ খন্ড গ্রামে অভিযান চালিয়ে পুলিশ সনতয় সিংহ নামের এক ব্যক্তির কাছ থেকে ১৪.৩৪ কেজি গাঁজা উদ্ধার করেছে।বড়খলা থানা এলাকায় হেরোইন সহ ৪ জন আটক অন্যদিকে, বড়খলা থানা এলাকার বালাছড়া টোলগেটে শিলচর-ডিমাহাসাও, NH 27-এ নিয়মিত নাকা চেকিং চলাকালীন একটি সাদা রঙের বেলেনো গাড়ি (AS02AR1545) আটক করা হয়। গাড়িটিতে তিনজন পুরুষ ও একজন মহিলা ছিলেন।

তল্লাশির পর তাদের কাছ থেকে ১০টি সাবান কেসে রাখা ১০৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ড্রাগ ডিটেকশন কিট দিয়ে পরীক্ষা করে হেরোইনের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রজত কুমার পল l
আটককৃতরা হলেন:

  • ইকরামুদ্দিন ইসলাম (৩০)
  • নাজমূল উদ্দিন (২৫)
  • ইসমাইল (৩৯)
  • লিলিমা খাতুন (৩৬)

আটককৃত সবাই নগাঁও জেলার বাসিন্দা। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ ঘটনার গভীরে তদন্ত চালাচ্ছে বলে জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রজত কুমার পল। তিনি বলেন , মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news