কাটিগড়ায় অগ্নিকাণ্ডে ঘর ভস্মীভূত

< 1 - মিনিট |

এলাকার লোকজন এগিয়ে আসে এবং অগ্নি নির্বাপক বাহিনীও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে

অজিত দাস

কাটিগড়া : কাটিগড়ায় অগ্নিকাণ্ডে ঘর ভস্মীভূত।কাছাড় জেলার কাটিগড়া থানাধীন লাটিমারা এলাকায় শুক্রবার সকাল নয়টা পনেরো মিনিটের দিকে জলাল উদ্দিন ওরফে জলুর বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হঠাৎ ঘরে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই পুরো ঘর দাউদাউ করে জ্বলতে থাকে।

খবর পেয়ে এলাকার লোকজন এগিয়ে আসে এবং অগ্নি নির্বাপক বাহিনীও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে ঘরের ভেতরে থাকা প্রায় সব আসবাবপত্র ও ব্যবহার্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নি নির্বাপক বাহিনী বিষয়টি তদন্ত করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়েছে।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news