কাটিগড়ায় লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

< 1 - মিনিট |

শিবিরে মোট ২৬০ জন রোগী নাম নথিভুক্ত করেন- ৫১ জনের চোখে ছানি ধরা পড়ে

অজিত দাস

কাটিগড়া : লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে এবং লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় আজ কাছাড়ের কাটিগড়া এম জি মডেল হাসপাতালে এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট ২৬০ জন রোগী নাম নথিভুক্ত করেন। চিকিৎসকদের পরীক্ষায় ৫১ জনের চোখে ছানি ধরা পড়ে।

এর মধ্যে ২০ জন রোগীকে শিলচর লায়ন্স আই হসপিটালে বিনামূল্যে ইন্ট্রা অকুলার লেন্স (আইওএল) সার্জারির জন্য পাঠানো হয়েছে। বাকিদের আগামী ২৫ সেপ্টেম্বর এই সার্জারি করা হবে। এছাড়া শিবিরে উপস্থিত ৮০ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।


শিবিরে উপস্থিত ছিলেন বরিষ্ঠ কর্মকর্তা প্রদীপ্ত কুমার দে, সুজিত কর, গুরু নন্দন ঘোষ, সমরজিৎ চক্রবর্তী, অভয় জৈন ও শমীন্দ্র পাল। পাশাপাশি স্বেচ্ছাসেবক অনুরাধা বোস ও সৌগত দে সক্রিয় সহযোগিতা করেন।

দিনব্যাপী এই শিবিরে লায়ন্স আই হসপিটালের অভিজ্ঞ চিকিৎসক দলের সদস্যরা রোগীদের চক্ষু পরীক্ষা করেন। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে লায়ন্স ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news