স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রকাশ্যেই চলছে মাদকের অবাধ কেনাবেচা
অজিত দাস
কাটিগড়া : কাছাড়ের কাটিগড়ার চৌরঙ্গী এলাকায় দিন দিন বেড়েই চলেছে ড্রাগসের রমরমা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রকাশ্যেই চলছে মাদকের অবাধ কেনাবেচা, আর তাতেই ধীরে ধীরে যুব সমাজ জড়িয়ে পড়ছে এই ভয়ঙ্কর নেশার ফাঁদে। বুধবার সকালে পেদল নামে এক কুখ্যাত ড্রাগস পাচারকারীর কাছ থেকে মাদক ক্রয় করতে গিয়ে পাঁচগ্রামের বাসিন্দা রামু দাসকে আটক করেন স্থানীয়রা।
পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, AS 11 Q 6552 নম্বরের একটি অ্যাভেঞ্জার বাইকে চেপে পেদল প্রায়শই ড্রাগস পাচার করে থাকে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীর দাবি, প্রশাসন যেন দ্রুত কঠোর ব্যবস্থা নেয় এই মাদকচক্রের বিরুদ্ধে।
Promotional | North East Integration Rally



