কাটিগড়ার বিশ্বম্ভরপুরে আবারও শিশু ও মহিলাসহ ৯ জন রোহিঙ্গা নাগরিক আটক

< 1 - মিনিট |

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার সময় স্থানীয়রা রোহিঙ্গা নাগরিকদের আটক করে

অজিত দাস

কাটিগড়া : ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাড়ের কাটিগড়ার বিশ্বম্ভরপুরে আবারও শিশু ও মহিলাসহ ৯ জন রোহিঙ্গা নাগরিক আটক হয়েছেন। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার সময় স্থানীয়রা রোহিঙ্গা নাগরিকদের আটক করে।

বাংলাদেশ সীমান্তের কাছাড়ের কাটিগড়া বিশ্বম্ভরপুরে ফের স্থানীয় মানুষের হাতে শিশু ও মহিলাসহ ৯ জন রোহিঙ্গা নাগরিক আটক হয়েছেন। সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার পথে স্থানীয়দের হাতে ধরা পড়ে এই বিদেশি নাগরিকরা। জানা গেছে, রাতে এলাকায় অপরিচিত লোকজন ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা রোহিঙ্গা। কয়েক বছর আগে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এরপর তারা ভারতের হায়দরাবাদে বিভিন্ন পেশায় কর্মরত ছিল।

সম্প্রতি সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে ভারত সরকারের চলমান অভিযানের ভয়ে তারা ট্রেনে করে হায়দরাবাদ থেকে পালিয়ে কাছাড়ে আসে। আর কাছাড়ের কাটিগড়ার বাংলাদেশ সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে ফেরার পরিকল্পনা ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে রোহিঙ্গা নাগরিকরা। এদিকে, স্থানীয়রা রোহিঙ্গাদের আটক করার পর পুলিশকে খবর দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেয়।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news