ব্রিজের ওপর দীর্ঘক্ষণ আটকে ট্রেন। শেষ পর্যন্ত ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেয়েছেন আগুন লেগে যাওয়া ট্রেনের যাত্রীরা ।
কে আর সি টাইমস ডেস্ক
আলিপুরদুয়ারে কামরূপ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে চলন্ত ট্রেনে আগুন। দুর্ভোগ যাত্রীদের। ব্রিজের ওপর দীর্ঘক্ষণ আটকে ট্রেন। শেষ পর্যন্ত ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেয়েছেন আগুন লেগে যাওয়া ট্রেনের যাত্রীরা । রবিবার আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে ।
জানা গেছে, রবিবার অসম-বাংলা রুটের কামাখ্যাগুড়ি স্টেশন থেকে ডাউন কামরুপ এক্সপ্রেস ট্রেনটি রওনা দেওয়ার কিছুটা পথ যাওয়ার পর ওই ট্রেনের চালক লক্ষ্য করেন ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে । এরপর ট্রেনটিকে চালক দাঁড়করিয়ে দেন স্থানীয় একটি ব্রিজের ওপর । আগুনের খবর ছড়িয়ে পড়ার পর যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয় ।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। মুহূর্তের মধ্যে ওই ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পরে যায় । শেষপর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অন্য একটি ট্রেনকে আগুন লেগে যাওয়া ট্রেনের পাশে থামিয়ে আগুন নেভানোর গ্যাসপাইপ কাজে লাগিয়ে নেভানো হয় আগুন । ঘটনায় বেশ কিছুক্ষণ ওই রুটের ট্রেন চলাচল বন্ধ থাকে । কিন্তু ইঞ্জিনে কী করে আগুন লাগল তা খতিয়ে দেখছে রেল দফতর। ঘটনায় ওই ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কে.এস.জৈন এর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে তাঁকে পাওয়া যায়নি ।


