কালাইন থানায় চুরি ! গ্রেপ্তার পুলিশ কর্মী

< 1 - মিনিট |

গ্রেপ্তারির পরে পুলিশ কর্মীকে আদালতে হাজির করা হয় এবং আদালতের নির্দেশে তাকে জেল পাঠানো হয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

কালাইন : থানায় চুরি ! চুরিয়ের অভিযোগে গ্রেপ্তার পুলিশ কর্মী। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটে ছাছার কালাইন থানায়। চুরি কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে কাজল মহন্ত নামে এক পুলিশ কর্মী। জানতে পারা গেছে, কয়েক দিন আগে কালাইন পুলিশ একটি ট্রাক থেকে বেশকিছু পুস্ত জব্দ করেছিল। জব্দ হওয়া অবৈধ পুস্ত ভর্তি বস্তাগুলিকে পুলিশ কালাইন থানার পিছনে নিজ খামিয়াতে রেখেছিল।

কিন্তু পুলিশে থাকা জব্দ পুস্তের মধ্যে কিছু বস্তা থানার থেকেই গায়েব হয়ে যায়। ঘটনা সামনে আসতে পুলিশের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়। তদন্ত শুরু হয়। এবং তদন্তের মাধ্যমে কালাইন থানার কাজল মহন্ত নামে এক পুলিশ কর্মীর অবৈধ পুস্ত চুরির সঙ্গে যুক্ত থাকার তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তারির পরে পুলিশ কর্মীকে আদালতে হাজির করা হয় এবং আদালতের নির্দেশে তাকে জেল পাঠানো হয়। এছাড়াও, কালাইন থানার এই চুরি কাণ্ডে থানার অন্য পুলিশেরাও জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি কালাইনের সিন্ডিকেট মাফিয়া জাবির, চমির, চাকিলসহ কয়েকজন মাফিয়ারও এই চুরি কাণ্ডে জড়িত থাকার সন্দেহ করছে পুলিশ।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news