বিজেপি আমলে ঘুষ ছাড়াই চাকরি হচ্ছে এই নিযুক্তির হল সেটার প্রমান-অমিত শাহ
কে আর সি টাইমস ডেস্ক
গুয়াহাটি : আগামীকাল রাজ্য সরকারের ৪৪ হাজার নিযুক্তিপত্র তুলে দেওয়া হবে এক অনুষ্ঠানের মাধ্যমে ।এদিন বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নিযুক্তিপত্র তুলে দেন। তিনি বলেন, বিজেপি আমলে ঘুষ ছাড়াই চাকরি হচ্ছে এই নিযুক্তির হল সেটার প্রমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। অসমে ডবল ইঞ্জিন সরকারের আমলে উন্নয়নের জোয়ার বইছে বলে তিনি জানান।
হিমন্ত বিশ্ব শর্মা বলেন সরকার যে কোন ভাবে নির্বাচনের প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ। আজ ৪৪ হাজারটি নিযুক্তিপত্র দেওয়া হবে আগামী জুলাই মাসে আরো চাকরির জন্য বিজ্ঞাপন দেওয়া হবে। প্রথমে ঠিক ছিল 26 মে এ নিযুক্তিপত্র দেওয়া হবে কিন্তু এই তারিখ বদলানো হয়েছে একদিন আগেই নিযুক্তিপত্র সংক্রান্ত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।


