এটি বিশ্বব্যাপী ব্যক্তিদের মাদকাসক্তি প্রতিরোধ এবং অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টায় অংশগ্রহণ করতে উৎসাহিত করে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : প্রতি বছর ২৬শে জুন পালিত হয় বিশ্ব মাদক বিরোধী দিবস, মাদকের অপব্যবহারের ক্ষতিকর পরিণতি সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এটি বিশ্বব্যাপী ব্যক্তিদের মাদকাসক্তি প্রতিরোধ এবং অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টায় অংশগ্রহণ করতে উৎসাহিত করে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস কেন্দ্র করে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী শ্রীকোনোর বাদশাবাড়ী স্থিত টুয়েলভ স্টেপ ফাউন্ডেশন নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে এবং শিলচর শাহী উইমেন ফাউন্ডেশনের চিকিৎসারত উভয় নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে উপস্থিত হয়ে উভয়েরই নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসারত পরুষ ও মহিলারাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চিকিৎসারত নেশাসক্তদের মধ্যে ফল বিতরণ করেন।
এদিন প্রথমে বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়কে গলায় উত্তরীয় প্রশংসা করেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন,একজন মাদক নির্ভরশীলকে মাদকমুক্ত করতে প্রয়োজন দীর্ঘমেয়াদি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। কারণ একজন মাদক নির্ভরশীল ব্যক্তি শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, আধ্যাত্মিক ও পারিবারিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘদিন মাদক গ্রহণের কারণে অনেকেরই আচরণ ও মূল্যবোধের অবক্ষয় ঘটে থাকে।
তাই মাদকমুক্ত থাকতে হলে তার আচরণ ও চিন্তা-চেতনার পরিবর্তন প্রয়োজন।আচরণ পরিবর্তন একটি কষ্টসাধ্য বিষয় হলেও মাদকমুক্ত থাকার সাথে আচরণ পরিবর্তন গভীরভাবে জড়িত। যুব সমাজ ধ্বংস ও তাদের সুপ্ত প্রতিভা বিকাশের প্রধান অন্তরায় মাদক। মাদক শুধু একজন যুবকের মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশের প্রতিবন্ধক নয় বরং মাদক একজন যুবককে ধ্বংসের অবলীলা ও মারাত্মক পরিণতির দিক ঠেলে দিয়ে তাকে চিরতরে ধ্বংস ও অকেজো করে দেয়। তার মূল্যবান জীবনটা নষ্ট হয়ে যায়।
বক্তব্যে সবশেষে উভয়েই নেশামুক্তি কেন্দ্রের সেবামূলক কাজ-কর্মের ভূয়াসী প্রশংসা করেন এবং ব্যক্তিগতভাবে শিলচর শাহী উইমেন ফাউন্ডেশনের অধীনে থাকা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে একটি এল.এ. ডি টিভি প্রদান করবেন বলে জানান।এদিন সবশেষে সরকারের নেশামুক্ত ভারতের শপথ বাক্য পাঠের মাধ্যমে সমাপ্তি ঘটে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত বরাকভ্যালি ডি-ডি এডিকশন সেন্টারর্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা নেকবুব হুসেন লস্কর,টুয়েলভ স্টেপ ফাউন্ডেশনের অধীনে থাকা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের মূখ্য পরিচালক দীপ ভট্টাচার্য্য, মহির্ষী দাস, সুরদীপ চন্দ, উত্তম কুমার দাস, জয়দীপ নাগ এবং শাহী উইমেন ফাউন্ডেশনের মুখ্য পরিচালক জুমকি ভট্টাচার্য্য, সবিতা দাস, সায়ন্তিকা চুতিয়া, প্রমুখেরা।
Promotional | Subscribe KRC TIMES e-copy



