১) সংসদ ভবন উদ্বোধন রাষ্ট্রপতিকে দিয়ে নয় কেন/ এই সংক্রান্ত আবেদনপত্র বাতিল করল সুপ্রিম কোর্ট
২) নরেন্দ্র মোদি সরকারের নয় বছর পূর্তিতে নয়টি প্রশ্ন কংগ্রেসের
৩) এত উন্নতি কি কংগ্রেস দেখছে না/ পাল্টা প্রশ্ন বিজেপির
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – সংসদ ভবন উদ্বোধন সংক্রান্ত আবেদন পত্র খারিজ করে সুপ্রিম কোর্ট। নতুন সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানা নয় সংবিধান লঙ্ঘন হয়েছে এই অভিযোগ করে সুপ্রিম কোর্টে একটি আবেদন পত্র দয়ের করা হয়েছিল। সুপ্রিম কোর্ট জানায় তারা এই ধরনের কোন আবেদনপত্র গ্রহণ করবে না। কি উদ্দেশ্যে এই আবেদন পত্র জানা হয়েছে সেটা আবেদনকারী বুঝিয়ে বলতে পারেন নি তাই সুপ্রিম কোর্ট এই আবেদন গ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে।
সংবাদ 2 – নরেন্দ্র মোদি সরকারের 9 বছর পূর্তিতে নয়টি প্রশ্ন কংগ্রেস । এই নয়টি প্রশ্নের মধ্যে আছে দেশের ক্রমা বর্তমান বেকারত্ব বৃদ্ধি ধনী ও গরিবের মধ্যে বিস্তর ফারাক। এছাড়া কেন গণতান্ত্রিক সস্তা গুলিকে দূর্বল করা হচ্ছে। এই প্রশ্ন রয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের মুখোপাত্র জয় রাম রমেশ বলেন দেশের সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙ্গে স্বৈরাচার কায়েম করতে চাইছে বিজেপি সরকার।
সংবাদ 3 – কংগ্রেস যদি উন্নতি দেখতে না পারে তাহলে কিছু করার নেই বললেন । কংগ্রেসের নয়টি প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ। তিনি বলেন মোদি সরকারের আমলে সারা বিশ্বে ভারত পঞ্চম অর্থ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। উৎপাদনে ভারত দ্বিতীয় হয়েছে। জি এস টি সংগ্রহ ভারত বিশ্বের মধ্যে প্রথম সারিতে। এতগুলো উন্নতি যদি কংগ্রেসের চোখে না পড়ে তাহলে কিছু বলার নেই।
সংবাদ 4 – রাহুল গান্ধীকে সাধারণ পাসপোর্ট এর জন্য আরও তিন বছর সময় দিল সুপ্রিম কোর্ট । সংসদ নন এখন রাহুল গান্ধী। তাই সংসদের পাসপোর্টে যেভাবে তিনি বিদেশে যেতে যেতে পারবেন সেটা এখন পারবেন না। সাধারণ নাগরিকরা যেভাবে পাসপোর্ট এর জন্য আবেদন করেন সেভাবে তিনি পাসপোর্টে আবেদন করেছেন ও তার আবেদন তিন বছরের জন্য মঞ্জুর করেছে আদালত।
সংবাদ 5 – বিজেপি টের পেয়েছে ক্ষমতা স্থানান্তর হতে চলছে। বললেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ প্রসাদ যাদব। তিনি বলেন সারা দেশে যেভাবে হাওয়া বইছে তাতে বিজেপি বুঝে গেছে যে তারা আর ক্ষমতায় আসতে পারবে না। তাদের সাম্প্রতিক কাজকর্ম দেখে এটাই মনে হচ্ছে বলে মন্তব্য করেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।


