কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) কাউকে রেহাই দেওয়া হবে না/ উড়িশার রেল দুর্ঘটনা নিয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর
২) রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৪০/ঘটনাস্থলে গেলেন প্রধানমন্ত্রী
৩) দেশদ্রোহিতার ধারা থাকার পক্ষে ল কমিশন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 -কাউকে রেহাই দেয়া হবে না। উড়িষ্যার ট্রেন দুর্ঘটনা জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।এ কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এই বিষয়ে কাউকেই ছাড় দেওয়া হবে না ।যাকেই দোষী পাওয়া যাবে পাওয়া যাবে তার শাস্তি ভোগ করতেই হবে ‌।

সংবাদ 2 – উড়িষ্যার বালাসারে রেল দুর্ঘটনার মৃতের সংখ্যা এখন ২৪০ ছাড়িয়ে দিচ্ছে। ত্রানকার্য জোর কদমে চলছে ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দুর্ঘটনস্থল পরিদর্শন করেন ।তার সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলের অফিসাররা প্রধানমন্ত্রী কে কিভাবে ত্রান কার্য হচ্ছে সেটা বুঝিয়ে বলেন। প্রধানমন্ত্রী এরপর কটকের হাসপাতালে যান আহতদের দেখার জন্য।

সংবাদ 3 – পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রেল দুর্ঘটনস্থল পরিদর্শন করে জানান পশ্চিমবঙ্গের যাত্রীদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। তার সরকার সব ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে প্রস্তুত। ইতিমধ্যে ৭০ টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে। মমতা বলেন এত বড় দুর্ঘটনার পেছনে কোনো কারণ থাকতে পারে ।একটা গাড়ি আরেকটা গাড়িকে কিভাবে আঘাত করলো এবং এই আঘাত আটকানোর জন্য যে ব্যবস্থা ছিল সেটা কেন কাজ করল না এটা খতিয়ে দেখতে হবে।

সংবাদ 4 – রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন কেন এ দুর্ঘটনা হয়েছে সেটার কারণ খতিয়ে দেখা হবে। তাকে যখন প্রশ্ন করা হয় আপনি কেন প্রত্যাশা করছেন না এই প্রশ্নটিই তিনি এড়িয়ে যান। এই দুর্ঘটনার পর রেলমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। কিন্তু আপাতত এনিয়ে মধ্যে কোন মন্তব্য করতে চাননি। মন্ত্রী আজ এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি।

সংবাদ 5 – দেশদ্রোহিতার মামলা সংক্রান্ত ধারা প্রত্যাহার করা যায় না ।আজ এই রিপোর্ট দিল ল কমিশন। দেশদ্রোহিতার মামলা সংক্রান্ত সিআরপি সিরযে ধারা রয়েছে সেটি ব্রিটিশ জমানা থেকে চলে আসছে। তাই এই ধারা বাতিলের দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে ।এমন কি এই ধারার প্রয়োগ নিয়ে দেশ জুড়ে বিতর্ক রয়েছে। আজ কর্নাটকের প্রাক্তন বিচারপতি জ্যাম আবাস্তির নেতৃত্বে গঠিত কমিশন তাদের রিপোর্টে বলেছে এই আইন থাকা উচিত তবে কিছু সংশোধন জরুরি রয়েছে।

সংবাদ 6 – রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করলেন এন সি পি নেতা অজিত পাওয়ার। তিনি বলেন সাধারণত বড় রেল দুর্ঘটনা হলে রেল মন্ত্রীরা পদত্যাগ করেন। এটাই আমাদের দেশের রেওয়াজ। কিন্তু বর্তমান রেলমন্ত্রী পদত্যাগ করা তো দূরের কথা তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না। এই ঘটনার তদন্ত করার তিনি দাবি জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *