ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকা দেশাত্মবোধক সঙ্গীত -নৃত্য-নাটক পরিবেশন সহ প্রতিযোগিতামূলক খেলাধূলার মধ্যে দিয়ে দিবস উৎযাপন করেন
অজিত দাস
শিলচর : প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর কাঁঠাল রোডের বুধুরাইল গ্ৰামের কেশব শোভা কুটি বিদ্যা মন্দিরে সারাদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস পালন করা হয়।এদিন উক্ত বিদ্যা মন্দিরের প্রাঙ্গনে যথাযৌগ্য মর্যাদায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুলের অধ্যক্ষা কানন দাস চৌধুরী ।
পরবর্তী সময়ে পরুয়া ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকা দেশাত্মবোধক সঙ্গীত -নৃত্য-নাটক পরিবেশন সহ প্রতিযোগিতামূলক খেলাধূলার মধ্যে দিয়ে দিবস উৎযাপন করেন। বক্তব্যে অধ্যক্ষা কানন দাস চৌধুরী বলেন,আমরা গর্বের সাথে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সাহস এবং আত্মত্যাগকে স্মরণ করি, যারা একটি স্বাধীন দেশে বসবাসের জন্য সংগ্রাম করেছিলেন।
স্বাধীনতা দিবস কেবল ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতা উদযাপন করে না, বরং নাগরিক হিসেবে আমাদের ঐক্যবদ্ধ করে। আমাদের জাতীয় পতাকা এবং সঙ্গীত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জাতির সম্মান রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। এদিনের অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগিতায় ছিলেন অঙ্কিত চৌধুরী, বিনয় দেব, পরিমল দাস, অনামিকা দাস চৌধুরী, সুদীপ্তা চৌধুরী, প্রিয়াঙ্কা দাস, সীমরন সাহা, সোনালী দাস, অনামিকা দাস, মুনমুন বিশ্বাস, রুমি কলিতা প্রমূখেরা।
Promotional | Subscribe KRC TIMES e-copy



