কৈবর্ত সমাজ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ঘিরে উত্তাল বরাক উপত্যকা

< 1 - মিনিট |

“সন অফ আসাম” নামের ফেসবুক পেজে হাইলাকান্দির রুহুল আলম নামে এক যুবকের বিরুদ্ধে কৈবর্ত সম্প্রদায়কে অপমানের অভিযোগ উঠেছে

অজিত দাস

শিলচর : কৈবর্ত সমাজ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ঘিরে উত্তাল বরাক উপত্যকা। “সন অফ আসাম” নামের ফেসবুক পেজে হাইলাকান্দির রুহুল আলম নামে এক যুবকের বিরুদ্ধে কৈবর্ত সম্প্রদায়কে অপমানের অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভে ফুঁসছে কৈবর্ত সমাজ। সোমবার শিলচর থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের সভাপতি সজল দাস ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়ে সতর্ক করেছেন, দাবি পূরণ না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। ফাউন্ডেশনের মতে, অভিযুক্তের মন্তব্য শুধু একটি সম্প্রদায়কে নয়, বরাকের সম্প্রীতিকে আঘাত করেছে।এরই মধ্যে বরাক উপত্যকার বিভিন্ন থানাতেও অনুরূপ অভিযোগ দায়ের হয়েছে। কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জানিয়েছে, অবিলম্বে পদক্ষেপ না নিলে তারা গণতান্ত্রিক পথে আন্দোলনে নামবে।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news