পূজা মণ্ডপে পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় সিদ্ধিদাতা গণেশের পূজা-অর্চনা
অজিত দাস
শিলচর : বুধবার শিলচরে নানা আয়োজনে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। শহরের সুভাষ নগর একক সংঘ সার্বজনীন গণেশ পূজা কমিটি ও রাধামাধব রোড সার্বজনীন শ্রীশ্রী গণেশ পূজা কমিটির উদ্যোগে পূজার আয়োজন করা হয়েছে।পূজা মণ্ডপে পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় সিদ্ধিদাতা গণেশের পূজা-অর্চনা। ভোগ, আরতি ও পুষ্পাঞ্জলির মাধ্যমে ভক্তরা শ্রীগণেশের চরণে প্রণাম নিবেদন করেন।
পূজা কমিটির কর্মকর্তারা জানান, গণেশ চতুর্থী পূজা চলবে টানা চার দিন। ভক্তদের মধ্যে প্রতিদিন মহাপ্রসাদ বিতরণ করা হবে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য আয়োজিত হবে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজা কমিটির পক্ষ থেকে শিলচরবাসীকে আহ্বান জানানো হয়েছে—তাঁরা যেন পরিবার-পরিজন নিয়ে এসে সিদ্ধিদাতা শ্রীগণেশের আশীর্বাদ গ্রহণ করেন।
Promotional | North East Integration Rally


