বিমানের দুটি ইঞ্জিনিয়ার মধ্যে একটি হঠাৎ নষ্ট হয়ে যাওয়ায় এই অবতরণ করতে হয়
কে আর সি টাইমস ডেস্ক
গুয়াহাটি : গুয়াহাটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হল ইন্ডিগোর একটি বিমান এ বিমানটির ডিব্রুগড় যাচ্ছিল কিন্তু জোড়হাট আসার পরেই জরুরি অবতরণ করতে বাধ্য হয় শেষ পর্যন্ত গুহাটি বিমানবন্দরে নামানো হয় বিমান টিকে। এতে যাত্রীদের মধ্যে হাহাকার দেখা দেয়। বিমানের দুটি ইঞ্জিনিয়ার মধ্যে একটি হঠাৎ নষ্ট হয়ে যাওয়ায় এই অবতরণ করতে হয়। এই বিমানে ১৫৩ জন যাত্রীর মধ্যে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলে বিধায়ক প্রশান্ত ফুকন বিধায়ক তেজস গোয়ালা। বিমানটি চেন্নাই থেকে ডিব্রুগড় আসছিল। শেষপর্যন্ত যাত্রীরা একটি বড় বিপদ থেকে রক্ষা পেলেন।


