গুরুত্বপূর্ণ গ্যামন সেতু খুলে দেওয়া হলো বরাক উপত্যকার জনসাধারণের জন্য

< 1 - মিনিট |

মঙ্গলবার পূজানুষ্ঠান ও লাল ফিতা কেটে এর উদ্বোধন করেন বরাকের দুই মন্ত্রী কৌশিক রাই ও কৃষ্ণেন্দু পাল

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : দীর্ঘ ৫৫ দিন বন্ধ থাকার পর আজ আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলো বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ গ্যামন সেতু। রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ শেষে সেতুটি ফের যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ায় স্বস্তি ফিরেছে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দির জনগণের মধ্যে।

মঙ্গলবার পূজানুষ্ঠান ও লাল ফিতা কেটে এর উদ্বোধন করেন বরাকের দুই মন্ত্রী কৌশিক রাই ও কৃষ্ণেন্দু পাল। এসময় উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব, পুলিশ সুপার নুমাল মাহাতো, NHIDCL এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরে সহ বিভাগীয় পদাধিকারী, তাছাড়াও বিজেপির রাজ্য, জেলা ও মণ্ডল স্তরের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news