গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করল ২কোটি ৫০ লক্ষ টাকার অবৈধ গাঁজা

< 1 - মিনিট |

আটক ১ সরবরাহকারী

অজিত দাস

শিলচর : নেশাযুক্ত সামগ্রীর বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।। রবিবার গোপন সূত্রের ভিত্তিতে শিলচরের PWD রোড স্তিত পুলিশ গ্যাস্ট হাউস সংলগ্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে কাছাড় পুলিশ।এদিন প্রতিবেশী রাজ্য থেকে আসা AS 11 CD 6925 নম্বরের একটি বাহনে তল্লাশি চালিয়ে ৬১ প্যাকেট অবৈধ গাঁজা উদ্ধার করার পাশাপাশি পুলিশ প্রদীপ কর নামের একজন সরবরাহকারীকে আটক করেছে।

উদ্ধার করা গাঁজা ওজন করার পর ৩৬২কেজি হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।চোরাং বাজারে এর মূল্য ২কোটি ৫০ লক্ষ টাকার বেশি হবে বলে জানিয়েছেন তিনি।আটক ব্যক্তিকে হেফাজতে রেখে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানা গেছে।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news