গোপন তথ্যের ভিত্তিতে দুটি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল কাছাড় পুলিশ

< 1 - মিনিট |

আটক ৩ সরবরাহকারী

অজিত দাস

শিলচর : শিলচর সদর থানার অন্তর্গত শিলডুবি এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮’৩৪২ কেজি গাঁজা সহ বছর ২০এর রাশিদ আমদেদ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।ধৃত যুবক কাছাড় জেলার মেনিপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা বলে জানা গেছে। জব্দকৃত গাঁজার বাজার মূল্য ৫লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।এনডিপিএস এক্টের অধিনে মামলা করে পুলিশ ধৃত যুবককে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

এদিকে বুধবার সন্ধ্যায় শিলচর-আইজল সড়কের ধলাই থানা সংলগ্ন এলাকায় নাকা চেকিং করতে গিয়ে MZ-01-W-1993 নম্বরের একটি মারতি সুজুকি ব্রেজা বাহনে তল্লাশি চালিয়ে ৫০ প্যাকেট অবৈধ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ।একই সঙ্গে গাড়িতে থাকা মিজোরামের দুজন সরবরাহকারীকে পুলিশ আটক করেছে।

অভিযানে উদ্ধার হওয়া গাঁজার চোরাং বাজার মূল্য ৬০ লক্ষ টাকা হবে বলে অনুমান জেলা পুলিশের। ধৃতদের মধ্যে বছর ৩০এর লাল লমজুয়ালা ও বছর ৩১এর মিসেস লালনুনপুই বলে জানা গেছে। ধৃতদের হেফাজতে রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানা গেছে।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news