গাড়ি ভাঙচুর
অজিত দাস
শিলচর : গোমাংস উদ্ধারকে কেন্দ্র করে শিলচর অন্নপূর্ণা সেতুতে উত্তেজনা, গাড়ি ভাঙচুর । শিলচর অন্নপূর্ণা সেতুতে শুক্রবার বিকেলে গোমাংস ভর্তি একটি ডি আই গাড়ি আটককে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়রা সহ বজরং দলের কর্মীরা গাড়ি ভাঙচুরও চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিবরণে জানা যায়, বিকেল প্রায় চারটার দিকে একটি AS 01 QC 6995 নম্বরের চারচাকা গাড়ি অন্নপূর্ণা সেতুর উপর দিয়ে শিলচর অভিমুখে যাওয়ার সময় স্থানীয়রা সন্দেহকৃত ভাবে গাড়িটি আটকায়। এরপর গাড়ির ভেতর তল্লাশি চালালে বেশ কয়টি কার্টুনভর্তি গোমাংস পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে পৌঁছায় বজরং দল মুহূর্তেই উত্তেজিত জনতা ও বজরং দলের কর্মীরা গাড়ি ভাঙচুর শুরু করে।
খবর পেয়ে শিলচর সদর থানার ওসি-সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বজরং দলের কর্মকর্তারা অভিযোগ করেন, “আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে শিলচরে গোমাংস নিয়ে আসা হচ্ছে। কিছু দুষ্কৃতী ইচ্ছে করে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে।” তারা দাবি করেন, গাড়ি থেকে পাঁচ হাজারেরও বেশি মাংস জব্দ করেছে কাছাড় পুলিশ।
বজরং দলের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়, ঘটনার সঙ্গে জড়িতদের কড়া শাস্তি দিতে হবে। একইসঙ্গে ভবিষ্যতে শিলচর শহরে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সেদিকে কড়া নজর রাখার আহ্বান জানান তারা।
Promotional | North East Integration Rally


