আক্রমণকারীদের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জেলা বিজেপির
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : গত ৩০জুন অর্থাৎ সোমবার রাজ্যের গোলাঘাট জিলায় মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার কনভয়ে আক্রমণের ঘটনার বিরুদ্ধে শিলচরে তীব্র প্রতিবাদে মেতে উঠল কাছাড় জেলা বিজেপি।মঙ্গলবার জেলা সভাপতি রূপম সাহার নেতৃত্বে শিলচর স্থিত বিজেপি কার্যালয় থেকে এক প্রতিবাদী মিছিল বের করা হয়।শতাধিক দলীয় সমর্থকদের উপস্থিতিতে মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ডাকবাংলা পয়েন্টের সামনে জমায়েত হয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির জেলা সভাপতি রূপম সাহা জানান, গতকাল মুখ্যমন্ত্রীর কনভয়ে সংঘঠিত হওয়া আক্রমণের ঘটনা গোটা আসামের জন্য এক চিন্তা জনক বিষয় হয়ে দাঁড়িয়েছে।এধরনের ঘটনা সাধারণ মানুষের সুরক্ষা ও নিরাপত্তায় এক বিশাল প্রশ্নের মুখে এনে দিয়েছে। কংগ্রেসের গুণ্ডাবাহিনীরা যেভাবে সক্রিয় হয়ে উঠেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।বিগত পাঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস যেভাবে ভরাডুবি হয়েছে তাতে গোটা দলটি বর্তমানে দিশেহারা হয়ে উঠেছে বলে কটাক্ষ করেছেন রূপম সাহা।
কংগ্রেস বর্তমান শাসক দলের সঙ্গে লড়াইয়ে হেরে যাওয়ার ফলে আজ নোংরা রাজনীতিতে মেতে উঠেছে বলে অভিযোগ বিজেপি জেলা সভাপতির। মুখ্যমন্ত্রীর কনভয়ের উপর আক্রমণ করার ঘটনাটি, কংগ্রেসের সঙ্গে পাকিস্তানের যোগসূত্রকে প্রমাণ করেছে বলেও এদিন মন্তব্য করেছেন তিনি। গোটা ঘটনার নিন্দা জানিয়ে রূপম সাহা আক্রমণকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।
Promotional | Subscribe KRC TIMES e-copy



