চরবাজারে সিলিন্ডার বিস্ফোরণে আহতদের খোঁজ নিতে শিলচর মেডিকেল কলেজে পৌঁছলেন শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল

< 1 - মিনিট |

সরকার উন্নয়নের বড়াই করলেও শ্রীভূমি জেলায় মেডিকেল কলেজ নির্মাণের আশ্বাস আজও কেবল কাগজে-কলমে রয়ে গেছে

অজিত দাস

শিলচর : বৃহস্পতিবার কংগ্রেস নেতা অভিজিৎ পালের নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে যান।শ্রীভূমির চরবাজারে সংঘটিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং গোটা ঘটনার বিস্তারিত পর্যবেক্ষণ করেন তারা।

অভিজিৎ পাল জানান,বর্তমানে ১৯ জন আহতকে হাসপাতালের বার্ণ ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।বিস্ফোরণের পর স্থানীয়রা আহতদের তড়িঘড়ি শ্রীভূমি সিভিল হাসপাতালে নিয়ে গেলেও সেখানে প্রয়োজনীয় পরিসেবা না থাকায় দুঃখ প্রকাশ করেন তিনি। অভিজিৎ এর অভিযোগ,মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শ্রীভূমি সিভিল হাসপাতালের চেয়ারম্যান থাকা সত্ত্বেও হাসপাতালের বেহাল দশা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

সরকার উন্নয়নের বড়াই করলেও শ্রীভূমি জেলায় মেডিকেল কলেজ নির্মাণের আশ্বাস আজও কেবল কাগজে-কলমে রয়ে গেছে। অথচ সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসা সুবিধাটুকুও পাচ্ছেন না সিভিল হাসপাতালে।শাসক দলের তীব্র সমালোচনা করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন কংগ্রেস নেতা অভিজিৎ পাল।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news