জন দূর্ভোগ তুলে ধরে সরব হলেন ওই জিপির জনগণ
অজিত দাস
শিলচর : ছোট দুধপাতিল জিপিকে আদর্শ গ্রাম হিসেবে সরকারের বিশেষ স্বীকৃতি সত্ত্বেও বাস্তবে রাস্তা ঘাটের বেহাল দশা ও জন দূর্ভোগ তুলে ধরে সরব হলেন ওই জিপির জনগণ। আজ জিপিতে জাগো সচেতন সমাজের উপ উপদেষ্টা তথা সমাজ সেবক রমাকান্ত বিশ্বাসের আহ্বানে সাড়া দিয়ে জিপির অন্দরমহলের বাস্তব দশা জনসমক্ষে তুলে ধরতে গণ মহা সন্মেলনে সামিল হন গ্রামের একাংশ সচেতন জনগণ।ওই জিপির ছোট দুধপাতিল নাথ পাড়া, শিব নগর রোড, লেবুরবন্দ রোড, মালি বস্তী, মধুরামুখ ইত্যাদি এলাকার বাস্তব দৈন্যদশা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন।
এবং সমাবেশের অন্তে ব্যতিক্রম হিসেবে জিপির অন্দরমহলের দৈন্যদশার কথা তুলে ধরে মাইকযোগে গোটা গ্রাম ঘুরে জন জাগরণের জোরালো আহ্বান রাখেন রমাকান্ত বাবু।গ্রামোন্নয়নের নামে বরাদ্দ অর্থ ব্যয়ে সড়কগুলোর দৈন্যদশা তুলে ধরে শীঘ্র সুরাহায় সদ্য নির্বাচিত জিপি মেম্বার ও পঞ্চায়েতদের দৃষ্টিকার্ষণ করেন। এবং বিগত দিনে মাস্টার ড্রেনেজর কাজের উপর স্বচ্ছ সরকারের উচ্চ পর্যায়ের জোরালো দাবী তুলেন তারা।
তারা বলেন, জেলা প্রশাসন, পঞ্চায়েত ও মেম্বাররা তাদের ওই সমস্যা সুরাহা করতে পারেন। তবেই সার্থক ও সমস্যা মোক্ত হবেন আদর্শ গ্রাম ছোট দুধপাতিলের জনগণ।এদিন গোটা জিপির মেইন সড়ক ও বাই লেন গুলোতে ব্লক উপড়ে যাওয়া জলমগ্ন সড়ক গুলোর দরুণ তাদের দুরাবস্থার কথা সবিস্তারে তুলে ধরেন। ওই জিপিতে বিগত পঞ্চায়েতের কার্যকালে সরকারের প্রচুর অর্থের মাস্টার ড্রেনেজ প্রকল্পের নামে দূর্নীতির স্পষ্ট সাক্ষ্যও তুলে ধরেন। ড্রেনগুলো মাটি জমে প্রায় বন্ধ।
স্তব্ধ জল নিষ্কাশন ব্যবস্থা। সরকারের বরাদ্দ অর্থের গুণগত মান নিরীক্ষণে জন সাধারণ সচেতন থাকলে ওই রকম দূর্নীতি রোধ করা সক্ষম হবে বলে মত ব্যক্ত করেন ওই জিপির পরিমল সরকার। ওই বেহাল সড়কের দরুণ যাত্রীদের পাশাপাশি প্রচুর ক্ষতি ও সমস্যার মুখোমুখি হচ্ছেন জিপির গরীব টুকটুক ও ই অটো চালকরা। যাত্রীদের আসা যাওয়া করতে ভাড়াও সড়কের বেহাল অবস্থার দরুণ দ্ধিগুণ দিতে হচ্ছে।
এবং অসুস্থ রোগীদের নিয়ে যেতে জঠিল সমস্যায় পড়তে হয় ওই বেহাল সড়কগুলোর দরুণ বলে জানান তারা। সড়কের এহেন বেহাল অবস্থার দরুণ আদর্শ গ্রাম সত্ত্বেও গোটা ছোট দুধপাতিলের সার্বিক উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে বলেও উষ্মা এবং উদ্ধেগ ব্যক্ত করেন আফতাব উদ্দিন। সচেতন সমাজের ওই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে গ্রামাঞ্চলের লোকজন প্রাপ্য অধিকার পেতে সরব ও সচেতন থাকা আবশ্যক বলে মত ব্যক্ত করেন ওই জিপির-ই প্রাক্তন উপ সভাপতি সুভাষ দেবনাথ। এবং সরকারের এমজিএনেরেগা প্রকল্পের প্রক্রিয়া পরিবর্তনের দাবী রাখেন তিনি।
তা না হলে সরকারের অর্থ বর্ষার দিনে জলে ধুয়ে জমিতে যাবে বলে অভিমত ব্যক্ত করেন সুভাষ বাবু। এবং সচেতন সমাজের সাথে যুক্ত হয়ে গ্রাম বাসীদের অধিকার আদায়ে সচেতন থাকতে সবার প্রতি আবেদন রাখেন তিনি। সমস্যা সুরাহা না হওয়া অবধি প্রতিবাদী কার্যক্রম অব্যাহত রাখতে গ্রামাঞ্চলের সবাইকে এগিয়ে আসার আহ্বান রাখেন জাগো সচেতন সমাজের রমাকান্ত বাবু ও বুদ্ধ দাস।ওই জিপির জন দূর্ভোগ নিয়ে প্রায়ই সক্রিয় সংবাদ তুলে ধরার জন্য সাংবাদিক কুন্তল কুরির প্রতি কৃতজ্ঞতা ও সংবর্ধিত করেন কার্যক্রমে সামিল সচেতন লোকজনেরা।
Promotional | Subscribe KRC TIMES e-copy



