জুবিন গার্গের চিতাভস্ম ব্রহ্মপুত্র নদীতে বিসর্জন

< 1 - মিনিট |

শিলচরে প্রদীপ ভাসিয়ে শ্রদ্ধাঞ্জলি

অজিত দাস

শিলচর : বুধবার সকালে অসমবাসীর প্রিয় শিল্পী জুবিন গার্গের চিতাভস্ম ব্রহ্মপুত্র নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। শিল্পীর অকাল প্রয়াণে সমগ্র রাজ্যজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিলচর শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধিরা আজ সন্ধ্যায় অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর তীরে সমবেত হয়ে প্রদীপ জ্বালিয়ে জলে ভাসিয়ে জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানান।

শ্রদ্ধাঞ্জলিকারীদের বক্তব্যে উঠে আসে গভীর আবেগ—তারা বলেন, “এত অল্প বয়সে দেশের গর্ব, উত্তর-পূর্বের অহংকার জুবিন গার্গকে হারানো এক অপূরণীয় ক্ষতি।” জুবিন গার্গের অগণিত জনপ্রিয় গানের কথা স্মরণ করে তারা আরও বলেন, “জুবিন গার্গের কণ্ঠ চিরকাল বেঁচে থাকবে মানুষের হৃদয়ে—তাঁর সুরেই তিনি অমর হয়ে থাকবেন।”

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news