ঝুলন্ত অবস্থায় বিজেপি নেতার দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

< 1 - মিনিট |

পরিবারের অভিযোগ পাওনাদারের চাপে আত্মহত্যা

অজিত দাস

কাটিগড়া : কাতিরাইল এলাকায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল বিজেপির যুব মোর্চার কাটিগড়া মণ্ডল কমিটির সভাপতি সত্যজিত দাসের (২৬) মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, অতিরিক্ত পাওনাদারের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সত্যজিত।

রবিবার রাত প্রায় দশটা নাগাদ বাড়িতে ফিরে সত্যজিতের বড় ভাই বিষ্ণু দাস দেখতে পান যে সত্যজিতের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। বহু ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দেয়ালের ফাঁক দিয়ে উঁকি দেন তিনি। তখনই চোখে পড়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে সত্যজিতের দেহ। এই দৃশ্য দেখে চিৎকার করলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কাটিগড়া থানায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাটিগড়া থানার ওসি নীলকমল বরুয়া এবং সার্কল ম্যাজিস্ট্রেট রবার্ট টোলর। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দেহের অবস্থা দেখে ডাকা হয় ফরেন্সিক টিমকে। তারা ঘটনাস্থল পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে।

প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ—পাওনাদারের অত্যধিক চাপ ও মানসিক যন্ত্রণার কারণেই আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন সত্যজিত দাস। পুলিশের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news