অভিযানে আটক করা হয়েছে লক্ষীপুরের বাউলি চাঁদমারীর বাসিন্দা ইমরাজ উদ্দিন চৌধুরীকে
অজিত দাস
শিলচর : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ আজ টোলেনগ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন জব্দ করেছে। অভিযানে আটক করা হয়েছে লক্ষীপুরের বাউলি চাঁদমারীর বাসিন্দা ইমরাজ উদ্দিন চৌধুরীকে। উপ পুলিশ অধীক্ষক (ক্রাইম ) রজত কুমার পল জানিয়েছেন , ধৃতের কাছ থেকে ২৫টি প্লাস্টিক সাবান বাক্সে রাখা প্রায় ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। এছাড়া, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত নম্বরবিহীন একটি অ্যাল্টো K10 গাড়িও জব্দ করেছে পুলিশ।
ড্রাগ ডিটেকশন কিটে উদ্ধারকৃত পদার্থে হেরোইনের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এর বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৬০ লক্ষ টাকা বলে জানান তিনি ।প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই মাদকদ্রব্য মিজোরামের সাইফাই এলাকা থেকে আনা হয়েছিল। ঘটনাটি নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
Promotional | North East Integration Rally


