নিখোঁজ শিক্ষার্থীরা হলেন — সৌহার্দ রাই, সর্ব কৃতকা ও রাধিকা
অজিত দাস
ডিমা হাসাও : ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাও এলাকায় ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। বেড়াতে এসে জলপ্রপাতে পড়ে শিলচর এনআইটির দুই ছাত্রী ও এক ছাত্র নিখোঁজ হয়েছেন। শনিবার শিলচর এনআইটির প্রথম বর্ষের তিন শিক্ষার্থী হারাঙ্গাজাও ঘুরতে গিয়ে স্থানীয় বৌলসল জলপ্রপাতে যান। সেখানেই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। জলপ্রপাতের গভীর জলে পড়ে তিনজনই নিখোঁজ হয়ে যান বলে জানা গেছে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন — সৌহার্দ রাই, সর্ব কৃতকা ও রাধিকা।ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, শিলচর এনআইটির দুই ছাত্রী ও এক ছাত্র জলপ্রপাতে পড়ে নিখোঁজ হয়েছেন এবং তাদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
ঘটনার খবর পেয়ে হারাঙ্গাজাও থানার ওসি লক্ষীন্ধর শইকিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেছে। পাশাপাশি, শিলচর এনআইটির পক্ষ থেকেও একদল কর্মকর্তার দল হারাঙ্গাজাওয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
Promotional | North East Integration Rally



