ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত

< 1 - মিনিট |

শিলচর শহরের পৃথক পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করে পুলিশ

অজিত দাস

শিলচর : ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত।শিলচর শহরের পৃথক পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করে পুলিশ। প্রথম অভিযান শিলচর ফাটক বাজার এলাকায়। সেখানে অভিযান চালিয়ে ৩ জন পাচারকারীকে আটক করে ।ধৃতরা হলো আফজল হোসেন লস্কর ,কবির আহমেদ,রনি দাস।

তাদের কাছ থেকে ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার হয় । দ্বিতীয় অভিযান শহরের সেন্ট্রাল রোডে একটি হোটেলে ।সেখান থেকে দুই মহিলা সহ ৪ জনকে আটক করা হয় । রাহুল কুমার ,ছোটো কুমার ,অমলা কুমারী ও শ্বেতা কুমারী ।তারা বিহারের বাসিন্দা।তাদের কাছ থেকে ১৬০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। উদ্ধার হওয়া হেরোইনের বাজার মুল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news