লক্ষীপুর বিধানসভায় জুজাং পাহাড়ে এক অভিযান চালিয়ে বৃহৎ পরিমানের হেরোইন জব্দ করে পুলিশ
অজিত দাস
লক্ষীপুর : ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের আরো এক সফল অভিযান। লক্ষীপুর বিধানসভায় জুজাং পাহাড়ে এক অভিযান চালিয়ে বৃহৎ পরিমানের হেরোইন জব্দ করে পুলিশ।গত ২৯ অক্টোবর লিংবৈ হুনসাই , লালরিংথাং মার ,বরজুনা মার নামের ৩ জন মাদক পাচারকারীক গ্রেফতার করেছিল কাছাড় পুলিশ।
তাদের জিন্দাবাদের পর কাছাড় পুলিশের একটি দল জুজাং পাহাড়ে অভিযান চালায় ।ওই পাহাড়ের একটি গোপন স্থানে ৫০ টি সাবানের বাক্সে ভর্তি ৬৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।যার বাজার মুল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে জানিয়েছেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন।
Promotional | North East Integration Rally



