জমা জল মুক্ত রাস্তাঘাট পাওয়ার জনগণের মৌলিক অধিকার -দীপায়ন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : শনিবার বিকেলে শিলচর তারাপুরের লক্ষ্মীধর রোডের মুখ্যমন্ত্রীর নগরিয়া পাকী পথ নির্মাণ প্রকল্পের অধীনে ২০২৩ ও ২৪ সালের অর্থবছরের ৬০ লক্ষ টাকা ব্যয়ের ব্লকের রাস্তা সহ দুই পাশে আরসিসি ড্রেনের কাজের শুভ শিলান্যাস করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী।
এদিন শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন,জমা জল মুক্ত রাস্তাঘাট পাওয়ার জনগণের মৌলিক অধিকার,এই অধিকারকে মাথায় রেখে আসামের মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্বশর্মার সরকার কাজ করে যাচ্ছে, মুখ্যমন্ত্রীর নগরিয়া পাকী পথ নির্মাণ প্রকল্পের অধীনে শিলচর শহরের বিভিন্ন সড়ক সহ ড্রেন নির্মাণ হয়েছে এবং আগামীতেও হবে, আসামের মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্বশর্মার সরকার হলো উন্নয়নের সরকার।
এদিন অন্যান্যদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোড় ও বর্তমান সভাপতি শিবব্রত দত্ত,প্রাক্তন পৌর কমিশনার মধুমিতা শর্মা, হীরক চৌধুরী, কাছাড় জেলার পূর্ত বিভাগের এসডিও সাহাব উদ্দিন মজুমদার ও উক্ত কাজটির বরাদ্দকৃত ঠিকাদার অম্বারিশ রায় প্রমূখেরা।
Promotional | Subscribe KRC TIMES e-copy



