পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা ও যানজট কমাতেই এই উদ্যোগ
অজিত দাস
শিলচর : তারাপুর ই.এন.ডি. কলোনি এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ পদক্ষেপ নিল কাছাড় জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে ফুটপাত ও রাস্তার ধারে অবৈধভাবে গড়ে ওঠা দোকান–ঘরগুলোতে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে সবকটি গুঁড়িয়ে দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা ও যানজট কমাতেই এই উদ্যোগ। বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও দখলদাররা স্থান না ছাড়ায় শেষ পর্যন্ত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় প্রশাসন।
এদিনের অভিযানে উপস্থিত কর্মকর্তা ও পুলিশবাহিনী পরিষ্কার বার্তা দেন—ফুটপাত ও সরকারি জমি দখল করে কোনও ধরনের ব্যবসা চালানো যাবে না। শহরের শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এমন অভিযানে ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানানো হয়েছে।
Promotional | North East Integration Rally



