ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ত্রিপুরাইনফো মেগা কুইজের প্রশংসায় পঞ্চমুখ

2 - মিনিট |

ডা. মানিক সাহা বলেন ত্রিপুরাইনফো-র এই কুইজ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি এক জ্ঞান–উৎসব, যা আমাদের তরুণ প্রজন্মকে শিক্ষার প্রতি অনুপ্রাণিত করছে

বিশ্বদীপ গুপ্ত

আগরতলা : আজ আগরতলায় অনুষ্ঠিত হল ত্রিপুরার সবচেয়ে জনপ্রিয় মেগা কুইজ প্রতিযোগিতা ত্রিপুরাইনফো-র মেগাকুইজ ২০২৫, যা ধারাবাহিকভাবে গত ২০ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। ২০০৬ সালে সূচনা হওয়া এই প্রতিযোগিতা আজ এক ঐতিহাসিক মাইলফলকে পৌঁছেছে।

এই অনবদ্য উদ্যোগের প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁরা দু’জনেই ত্রিপুরা ইনফো ও স্কুল অব সায়েন্স সহ বিভিন্ন সহযোগী সরকারী ও বেসরকারী সংস্হা আযোজিত এই দীর্ঘদিনের জ্ঞানচর্চার ধারাবাহিকতাকে রাজ্যের শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে অসামান্য অবদান বলে উল্লেখ করেছেন।

ডা. মানিক সাহা বলেন ত্রিপুরাইনফো-র এই কুইজ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি এক জ্ঞান–উৎসব, যা আমাদের তরুণ প্রজন্মকে শিক্ষার প্রতি অনুপ্রাণিত করছে। গত দুই দশক ধরে তারা রাজ্যের প্রতিটি কোণে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে যা সত্যিই ত্রিপুরার গর্বের বিষয়। ডা মানিক সাহা, এই অনুষ্ঠানকে চালিয়ে যাওয়ার আহ্বান রাখেন। পাশাপাশি তিনি ত্রিপুরাইনফো-র মেগাকুইজকে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার আহ্বান রাখেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও তাঁর বার্তায় বলেছেন, এই প্রতিযোগিতা ত্রিপুরার মেধাবী তরুণ–তরুণীদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসছে। দুই দশক ধরে ধারাবাহিক ভাবে এধরনের অনুষ্ঠান আয়োজন করা একটি অসাধারণ সাফল্য। ত্রিপুরাইনফো-র কুইজ টিমকে তিনি আন্তরিক অভিনন্দন জানান।

আজকের এই মঞ্চে উপস্থিত ছিলেন অসংখ্য সম্মানিত অতিথি, শিক্ষক–শিক্ষিকা, ছাত্রছাত্রী ও দর্শক। আমন্ত্রিত বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বহু গণ্যমান্য অতিথি।

এবছর স্কুল ও ওপেন, দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হযেছে। দুই স্তরে বারশ প্রতিযোগী ও প্রতিযোগিনীরা অংশগ্রহণ করছেন। স্কুল স্তরে অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম হয়েছেন রামকৃষ্ণ মিশন, দ্বিতীয় উমাকান্ত স্কুল ও তৃতীয় স্থান দখল করেন পরমানন্দ বিদ্যা মন্দীর। স্কুল কুইজের প্রথম পুরস্কার জুটি পুরস্কার হিসাবে পেয়েছেন নগদ ২০,০০০ টাকা ও দুটি ট্রফি, দ্বিতীয় স্হানাধীকারী পেয়েছেন নগদ দশক হাজার টাকা ও দুটি ট্রফি ও তৃতীয় স্হানাধীকারী জুটি পুরস্কার হিসাবে পেয়েছেন নগদ পাচ হাজার টাকা ও দুটি ট্রফি।

এবছরও বিশেষ পুরস্কার হিসাবে দর্শকদের মোবাইল ফোন, বাই সাইকেল, স্মার্ট টিভি, হোটেল পলো টাওয়ারে বিনামূল্যে থাকার সুযোগ, এমনকি আগরতলা–কলকাতা যাওয়া আসার এয়ার টিকিট , কম্পিউটার চেয়ার টেবিল ইত্যাদি ও নগদ অর্থ সহ দুই শতাধিক বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়েছে।

উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, এই বিশাল আয়োজনকে সফল করে তুলতে ত্রিপুরাইনফো-র পাশাপাশি সহযোগিতা করেছে স্কুল অব সায়েন্স, বিভিন্ন সরকারি দপ্তর, কর্পোরেশন ও অসংখ্য বেসরকারী স্পনসর প্রতিষ্ঠান।

ত্রিপুরাইনফো-র সম্পাদক ও প্রতিষ্ঠাতা জয়ন্ত দেবনাথ জানান, আমাদের এই ২০ বছরের পথচলা ত্রিপুরার কুইজ প্রেমীদের ভালোবাসা ও সবার সহযোগিতার ফল। তিনি বলেন ত্রিপুরাইনফো-র মেগা কুইজ আজ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ত্রিপুরার শিক্ষিত সমাজের গর্ব, এক ঐতিহাসিক অধ্যায়।

তিনি দাবী করেন দেশের অন্যত্র কোথাও এত বড় আকারের কুইজ অনুষ্ঠান হয়না। তার মতে, ২০০৬ সাল থেকে শুরু হওয়া এই কুইজ আজ দেশের মধ্যে একমাত্র রাজ্য ত্রিপুরাতে গত দুই দশক ধরে বিরামহীন ভাবে অনুষ্ঠিত হচ্ছে। তিনি এজন্য এই অনুষ্ঠানের কুইজ মাস্টার অভিজিত ভট্টাচার্য, নন্দু পানিক্কর, মধুজা দেবনাথ এবং অ্যানকার সুভাশিষ কর, স্বাশতী মজুমদার সহ এই অনুষ্ঠানের সহযোগী সরকারী বেসরকারী সংস্থার সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news